সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

সাধারণ জিজ্ঞাসা

অর্ডার, ডেলিভারি, পেমেন্ট ও রিটার্ন নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর। আরও কিছু জানতে চাইলে চ্যাটে লিখুন।

পছন্দের পণ্য খুলে সাইজ/রং বেছে "কার্টে যোগ করুন" অথবা "এখনই কিনুন" চাপুন। চেকআউটে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নিন। অর্ডার হলে সাথে সাথে অর্ডার নম্বর পাবেন।

মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে এক মিনিটে অ্যাকাউন্ট খুলে নিন; এতে অর্ডার ট্র্যাকিং, ইনভয়েস ও উইশলিস্ট এক জায়গায় থাকে। চ্যাটে অর্ডার করলে অ্যাকাউন্ট নিজে থেকেই তৈরি হয়ে যায়।

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি: পার্সেল হাতে পেয়ে টাকা দিন।

ঢাকা সিটির ভেতরে ৳৬০ এবং ঢাকার বাইরে ৳১২০।

ঢাকা সিটিতে সাধারণত ১-২ কর্মদিবস এবং ঢাকার বাইরে ২-৩ কর্মদিবসের মধ্যে পার্সেল পৌঁছে যায়।

Pathao, Steadfast ও RedX এর মতো দেশের নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। কোন কুরিয়ারে গেছে ও ট্র্যাকিং নম্বর অর্ডার পেজে দেখা যায়।

অর্ডার ট্র্যাক পেজে অর্ডার নম্বর বা মোবাইল নম্বর দিন, লগইন লাগবে না। কুরিয়ারে পিকআপ থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি আপডেট লাইভ দেখাবে: https://preenza.com/track-order

  • ক্যাশ অন ডেলিভারি: সারা বাংলাদেশে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ

সেন্ড মানির পেমেন্ট যাচাই হতে কিছুক্ষণ লাগতে পারে। অনেকক্ষণ পরেও কনফার্ম না হলে অর্ডার নম্বর, যে নম্বর থেকে পাঠিয়েছেন ও TrxID দিয়ে চ্যাটে জানান।

পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে জানান। ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে আমরা বদলে দিই বা টাকা ফেরত দিই। বিস্তারিত রিটার্ন ও রিফান্ড নীতি পেজে।

রিফান্ড অনুমোদনের পর সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে বিকাশ/নগদ বা যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানে টাকা পাঠানো হয়।

কুরিয়ারে দেওয়ার আগ পর্যন্ত চ্যাট বা ফোনে জানালে বিনা খরচে বাতিল করা যায়।

জি, আমরা বিশ্বস্ত সোর্স থেকে যাচাই করে পণ্য সংগ্রহ করি। ব্র্যান্ড ওয়ারেন্টি থাকলে পণ্যের পেজে উল্লেখ থাকে।

কার্ট পেজের "কুপন কোড" ঘরে কোড লিখে "প্রয়োগ" চাপুন। শর্ত পূরণ হলে ছাড় সাথে সাথে মোট টাকায় যোগ হবে।

অর্ডারের ইমেইলে এবং অর্ডার পেজের "ইনভয়েস / PDF" বাটন থেকে ডাউনলোড বা প্রিন্ট করা যায়।

  • ফোন / হটলাইন: +৮৮০৯৬৯৬৪০৫২৯০
  • ইমেইল: info@preenza.com
  • লাইভ চ্যাট: ওয়েবসাইটের প্রতিটি পেজের নিচের চ্যাট বাটন
  • ঠিকানা: ঢাকা, বাংলাদেশ