সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

ডেলিভারি নীতি

Preenza থেকে সারা বাংলাদেশের ৬৪ জেলায় হোম ডেলিভারি করা হয়। পার্সেল যায় Pathao, Steadfast ও RedX এর মতো দেশের শীর্ষ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর প্রতিটি ধাপ আপনি ওয়েবসাইটেই লাইভ দেখতে পারবেন।

ডেলিভারি চার্জ

  • ঢাকা সিটির ভেতরে: ৳৬০
  • ঢাকা সিটির বাইরে: ৳১২০

চেকআউটে ঠিকানা দিলেই সঠিক চার্জ দেখা যায়, অর্ডারের আগেই মোট টাকা জানতে পারবেন।

ডেলিভারির সময়

  • ঢাকা সিটিতে: সাধারণত ১-২ কর্মদিবস
  • ঢাকার বাইরে: সাধারণত ২-৩ কর্মদিবস

সরকারি ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ারের অনিবার্য কারণে কখনো সময় একটু বেশি লাগতে পারে। এমন হলে আমরা ইমেইল বা ফোনে জানিয়ে দিই।

অর্ডার প্রসেসিং

  • অর্ডার কনফার্ম হলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে প্যাক করে কুরিয়ারে দেওয়া হয়
  • কুরিয়ারে দেওয়ার পর অর্ডার পেজে কুরিয়ারের নাম ও ট্র্যাকিং নম্বর দেখা যায়
  • প্রতিটি ধাপের আপডেট ইমেইলে ও অর্ডার ট্র্যাকিং পেজে দেখতে পাবেন

পার্সেল গ্রহণের সময়

  • ডেলিভারিম্যানের সামনে পার্সেলের বাইরের অবস্থা দেখে নিন
  • প্যাকেট ছেঁড়া, ভেজা বা খোলা মনে হলে সেখানেই জানান অথবা ছবি তুলে রাখুন
  • সম্ভব হলে আনবক্সিং ভিডিও করে রাখুন, রিটার্নে এটি সবচেয়ে বড় প্রমাণ

ঠিকানা ও ফোন নম্বর

সঠিক ও পূর্ণ ঠিকানা (বাসা/রোড, এলাকা, থানা, জেলা) এবং সচল মোবাইল নম্বর দিন। ভুল ঠিকানা বা ফোন বন্ধ থাকার কারণে পার্সেল ফেরত এলে পুনরায় পাঠানোর চার্জ ক্রেতাকে দিতে হতে পারে।

অর্ডার ট্র্যাক করুন

লগইন ছাড়াই অর্ডার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে দেখুন: https://preenza.com/track-order